বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন স্বদেশ সংস্থার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁ দা বা জি, স স্ত্রা স ও লু ট পা ট করার প্র তি বা দে মানববন্ধন তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামীর মা ম লা সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পা চা র কা লে সুন্দরবনে আহরণ নি ষি দ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উ দ্ধা র  চাঞ্চল্যকর সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা র ঘটনায় গ্রে প্তা র-২ চায়ের কাপে স্বপ্ন বোনেন বাঘ বিধবা মাহফুজা দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত দেবহাটায় অ প দ্র ব্য পুশ করা চিংড়ি জ ব্দ ও জ রি মা না

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬ নং আড়পাঙ্গাশিয়া স্কুলের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে বুধবার (২৮ মে ‘২৫) গণশুনানির আয়োজন করা হয়।

এই গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার এস.এম. দেলোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার এসআই জনাব কামরুল ইসলাম, আড়পাঙ্গাশিয়া পি এন স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদার, শ্যামনগর উপজেলা সমাজসেবার ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মণ্ডল, বুড়িগোয়ালিনী  ইউনিয়ন পরিষদের  ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড এর ইউপি মাহতাব উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাব এর সভাপতি মোঃ বেল্লাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাব এর সভাপতি জনাব এম এ হালিম, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া ও CREA প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত গনশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয়।  

আজকের এই গণশুনানিতে উপজেলা সমাজসেবা অফিসার সমাজসেবা দপ্তরের যত সেবা আছে সব সেবার কার্যক্রম বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরও বলেন সরকার তার প্রতিটা সেবার কার্যক্রম বর্তমানে ইউনিয়ন পরিষদে সবার সামনে আলোচনার মাধ্যমে সিধান্ত নিবেন।  এছাড়াও উক্ত গণশুনানিতে আগত সব উপকার ভোগীদের প্রশ্নের উত্তর প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!