বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁ দা বা জি, স স্ত্রা স ও লু ট পা ট করার প্র তি বা দে মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে একদল সস্ত্রাসী কর্তৃক গরীব অসহায় কৃষকের কাছ থেকে চাঁদাবাজি, সস্ত্রাস ও লুটপাট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার (২৮ এপ্রিল ‘২৬) সকালে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাতকাটি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী কৃষক মুজাহিদুল ইসলাম, জমি মালিক মহবত গাজী, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর গাজী, হান্নান গাজী, তরিকুল গাজী, গোপাল মন্ডল, গোবিন্দ মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক মুজাহিদুল ধলবাড়িয়া ইউনিয়নের মাতকাটি গ্রামের জমি মালিক (মহাজন) মহব্বত গাজীর কাছ থেকে ১০ বিঘা জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ওই জমিতে সরিষা লাগানোর পর এলাকার নামধারী সস্ত্রাসী রফিক, সেলিম, শহিদুল, ভঞ্জন ও সাগরসহ একটি গ্রুপ তার বর্গাকৃত জমিতে লাগানো সরিষা জোরপূর্বক কেটে নিয়ে যায়। একই জমিতে এর আগে ধান লাগানোর পর ওই চাঁদাবাজ গ্রুপকে তাকে ৫ হাজার টাকা চাঁদা দিত হয়। সস্ত্রাসী এই গ্রুপটি ওই এলাকার সাধারন মানুষকে জিম্মি করে এভাবে চাঁদাবাজি করে থাকে। 

বক্তারা আরো বলেন, সস্ত্রাসী ওই গ্রুপটি ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে ওই দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও সস্ত্রাসী কাজে লিপ্ত থাকতো। আর এখন আবার তারা সুর পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সস্ত্রাসী শুরু করেছে। তাদের দাপটে বর্তমান এলাকার সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বক্তরা এসময় সস্ত্রাসী ওই গ্রুপের হাত থেকে রেহাই পেতে সরকারসহ স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!