শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

মুজিব শতবর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আ’লীগ নেতা বাবুল শেখের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৯৫২ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস রোগীদেরকে জরুরী পরীক্ষা—নিরীক্ষা শেষে ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলার পাটগাতি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাবুল সুপার মার্কেটের সামনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে এ ক্যাম্প পরিচালনায় করা হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ডাঃ তাওহীদ, সিনিয়র স্টাফ নার্স ঝুমুর মণ্ডল, উৎপলা বাড়ৈ, মৌটুসী ইসলাম, তিথী মণ্ডল, অরুনা মিস্ত্রি, কো—অর্ডিনেটর (স্টোর অফিসার) দীপক সরকার, ড্রাইভার অছিক ও রিপন দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনায় অংশ নেন।

টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৪৮০ জন চক্ষু ও ডায়াবেটিসজনিত রোগী সম্পূর্ণ বিনামূল্যে জরুরী পরীক্ষা—নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ঔষধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ আগত সকল রোগীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!