শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

গোপালগঞ্জে হাম-রুবেলার টিকাদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৯৯১ বার পড়া হয়েছে

হাম রুবেলা টিকাদান উপলক্ষে গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০২০) সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ এস.এম সাকিবুর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় হাম-রুবেলা বিষয়ে তথ্য উপস্থাপন করেন ডাঃ ফাবিয়া হান্নান মনি।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইপিআই কর্মকর্তা দীপক রঞ্জন সরকার সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারী ২০২১ খ্রি. পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশুদের এ টিকা দেওয়া হবে। এবার গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় মোট ২০৭ টি কেন্দ্রে ২,৭৫,৭৩১ জন (দুই লাখ পঁচাত্তর হাজার সাতশত একত্রিশ জন) শিশু কে এ টিকা প্রদান করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!