বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত বিএনপি নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন শ্যামনগরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিবিআর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকায় পারিবারিক রাস্তা সংক্রান্ত বির্তকে প্রকৃত ঘটনা জানালেন ওমর ফারুক ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় উত্তরণের সভা সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জ ব র দ খ ল: ছোট ভাইকে জী ব ন না শে র হু ম কি র অ ভি যো গ ভাই ও ভাতিজার বি রু দ্ধে  সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

শুন্যে বিলীন হই- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

শুন্যে বিলীন হই

তোমাকে পেতে আমার তোমাকেই লাগে না,
শহরের বাতাসে তোমার ছায়া মিশে থাকে,
আমি শ্বাস নিই, তুমি আমার ভিতরে ঢুকে পড়ো,
চোখ বন্ধ করলেই তোমার কণ্ঠ শুনি—
যেন দূরের ট্রেন, ধোঁয়া হয়ে মিশে যাচ্ছে আকাশে।

আমি জানি না, তোমার সাথে যোগাযোগ থাকবে কি থাকবে না,
তবে তোমার নামে লেখা প্রতিটি অক্ষর
আমার ফুসফুসে গেঁথে আছে,
আমি নিঃশ্বাস নিলেই সেগুলো বেঁচে ওঠে,
আমাকে খেয়ে ফেলে।

আমি তোমার পাশে বসে থাকি না,
তবু তোমার শরীরের উষ্ণতা টের পাই,
তুমি কাছে ডাকলে আমি দূরে থাকতে পারি না,
তবু কাছে গিয়েও ছুঁই না—
কারণ আত্মা দিয়ে আত্মাকে ছোঁয়া যায়।

আমি তোমাকে যা লিখি, তার চেয়েও বেশি লিখতে পারলে
হয়তো এই শূন্যতা ভরে যেত,
কিন্তু জানি, শূন্যতা ভরার জন্য তুমি দরকার,
আর তোমাকে পেতে আমার তোমাকেই লাগে না।

একদিন যদি হুট করে মরে যাই,
সে খবর তোমার কাছে কেউ পৌঁছাবে না,
শুধু একদিন হুট করে দেখবে—
তোমার নাম ধরে কেউ আর ডাকছে না,
তোমার জন্য কোনো শব্দ লেখা হচ্ছে না,
আর বাতাসে আমার নিঃশ্বাসও নেই!

নবগঙ্গা
২৭ মার্চ, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!