মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

দেবহাটায় ইন্টারফেইস মিটিং

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদ হল রুমে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ ‘২৫) সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশান ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, পারুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, সিভিএ গ্রুপের সদস্যরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ পরিচালক শ্রী সঞ্জয় কুমার মন্ডল, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানি, নওয়াপাড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আলম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় ইউনিয়ন ওয়াটসন কমিটির জন্য নির্ধারিত মনিটরিং স্ট্যান্ডার্ড মানদন্ডের পরিমাপক, সেবার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!