সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সুন্দরবনে শিকারীর ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শিকারী চক্রের পাতা ফাঁদ থেকে শনিবার (২২ মার্চ ‘২৫) দুপুরে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পাশ্বর্বর্তী বন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় হরিণটিকে উদ্দার করা হয়। এসময় উক্ত খাল থেকে একটি ডিঙি নৌকা জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান তাদের কাঠেশ^র টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলে ছিল। একপর্যায়ে দুপুরের দিকে তারা ক্যানমারী খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে সে এলাকায় তল্লাশী শুরু করে।

তবে শিকারী চক্রের সদস্যদের খোঁজ না মিললেও তাদের পেতে রাখা ফাঁদে আটক একটি বড় আকৃতির মেয়ে হরিণ উদ্ধার করা হয়। পরবর্তীতে বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় নিয়ে উক্ত হরিণকে অবমুক্ত করা হয়েছে। এসময় বেশকিছু ফাঁদ জব্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!