বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কোস্ট গার্ডের অ ভি যা নে ৫৬৩ পিস ই য়া বা সহ তিন মা দ ক কা র বা রি আ ট ক দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলেছে শ্যামনগরে অ বৈ ধ ভাবে পা চা রে র সময় বিএডিসির ৫৭ বস্তা সার জ ব্দ ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না দু র্নী তি ও মা দ ক মু ক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিঃসঙ্গ বাতিঘর- কবি তানভীর আহমেদ

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিঃসঙ্গ বাতিঘর

আমি আজন্ম ভালোবেসেছি—
গভীর সমুদ্রের মতো,
ঢেউ হয়ে এসে ভেঙে পড়েছি তীরের বুকে,
ভেবেছি, কেউ না কেউ একদিন
হাত বাড়াবে আমার দিকে।
কিন্তু ভালোবাসা কি সত্যি সংক্রামক?
নদী ছুঁয়ে গেলে কি তীর ভিজে যায়?

আমি দেখি—
পাহাড়ের গায়ে মেঘ নামে,
কিন্তু মেঘ ফিরে যায়
একফোঁটা জলও না রেখে।
ঠিক তেমনই, আমার ভালোবাসা
আকাশ ছুঁয়ে ফিরেছে শূন্য হাতে,
বুকের ভেতর জমেছে কুয়াশার মতো
একটা প্রশ্ন—
তবে কি আমি ভালোবাসার যোগ্য নই?

তবুও, যখন কেউ মায়াভরা চোখে তাকায়,
হাতের আঙুল ছুঁয়ে যায় অযত্নে,
তখন বুকের ভেতর ঢেউ ওঠে,
একটা উন্মাদ হাওয়া বয়ে যায়
গোধূলির নরম আলোয়।
মনে হয়— ইশ! যদি তাকে জড়িয়ে ধরে
একটু কাঁদতে পারতাম!
বলে দিতে পারতাম,
“কিচ্ছু চাইনি আমি,
শুধু একটুখানি ভালোবাসা!”

তবে কি এতটুকু চাওয়াও বিলাসিতা?
আমি শিখে গেছি—
ভালোবাসা ফেরত আসে না,
পৃথিবীর সবচেয়ে একাকী বাতিঘর আমিই,
যে শুধু পথ দেখায়,
তবু নিজে ডুবে থাকে অন্ধকারে।

তাই আর অপেক্ষা করি না,
আর প্রত্যাশা রাখি না,
শুধু ভালোবাসি—
নিঃস্ব হয়ে, নিঃশেষ হয়ে,
সেই শেষ বিকেলের রোদের মতো
যে ডুবে যায় তবু ফিরে আসে না,
যে ভালোবেসে যায় নিরন্তর,
যার ভালোবাসার কোনো ঠিকানা নেই।

খুলনা বিশ্ববিদ্যালয়
১৬ মার্চ, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!