সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাদুড়ঝুলি খালের পাশের গাছের ডাল থেকে একজন বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ ‘২৫) সন্ধ্যায় ঐ নারীকে উদ্ধার করে নিয়ে আসেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর খাঁ ও তার সঙ্গী রহমান গাজী।

উদ্ধার হওয়া নারী তার পরিচয় সঠিক ভাবে বলতে পারছে না। তবে তিনি বলেন তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার বাড়ি খুলনায়, তার ছেলের নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানসিক ভারসম্যহীন বলে ধারনা করছেন এলাকাবাসী।

জেলে আলমগীর খাঁ বলেন, সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফিরে আসার সময় বাদুড়ঝুলি খালের পাশে একটি গাছের ডালে একজনকে বসে থাকতে দেখতে পাই। গিয়ে দেখি একজন বয়স্ক নারী। এখানে কিভাবে এলেন জানতে চাইলে, তখন সে কিছু বলতে পারিনি। তাই তাকে গাছ থেকে নামিয়ে আমাদের সাথে বাড়িতে নিয়ে আসি এবং চেয়ারম্যান সাহেব কে বিষয়টি জানিয়ে বাড়িতে নিয়ে আসি। বর্তমানে সে আমার বাড়িতে আছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমি শুনেছি দুইজন জেলে সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে বনের গাছের ডালে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে৷ এবং তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে রেখেছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, এমন ঘটনা এখনো আমাদের কেউ জানায়নি। তবে তিনি বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!