শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত

তালায় উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বোরো মৌসুমে উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ‘২৫) সম্পন্ন হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ড. সাজ্জাদুর রহমান, কৃষিবিদ গিয়াস উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুসাইন কবির ও সফল কৃষক মনো গোলদার প্রমুখ।

প্রশিক্ষণে ২৫ জন কৃষককে উন্নত বীজ ক্রয়, বীজতলা তৈরি, কৃষি পরিবেশ অঞ্চল ভেদে উন্নত জাত বিশেষ করে ব্রি ধান৫০, ৬৩, ৬৭, ৮১, ৮৮, ৯৯, ১০২, ১০৩ এর রোপণ, ধানের আন্তঃপরিচর্যা, পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে বিশদ ভাবে বোঝানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!