বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

উত্তরণের আয়োজনে শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উত্তরণ এর বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসনে উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির দায়িত্ব এবং কর্তব্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সাচিবিক দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষক কর্মকর্তা শারিদ বিন শফিক। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্ত মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ হুমায়ুন কবীর, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, কাশিমাড়ী,গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ।

উক্ত সভায় প্রকল্পের বিগত বছরের অর্জন,প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ,চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির দায়িত্ব কর্তব্য এবং কমিটি পূন:গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!