শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি বারী, সম্পাদক রফিকুল  

✍️খন্দকার আনিছুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি’২৫) সকাল ১০টায় শহরের আল বারাকা রেস্টুরেন্টের ৩য় তলায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৭ প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (অব:) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(অব:) মো: ইয়াছিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(অব:) মো: কামরুল ইসলাম।
নির্বাচন কমিশনার বৃন্দের সার্বিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারন সভা ও নির্বাচনে ৪৮ জন সদস্য উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন খলিশখালী ইউনিয়ন ভূমি  সহকারী কর্মকর্তা গাজী আবু হেলাল, বৈকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল বারী। সভাপতি পদে ৪৮ জনের মধ্যে আব্দুল বারী ২৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী আবু হেলাল ২২টি ভোট প্রাপ্ত হন।সাধারণ সম্পাদক পদে ৪৮টি ভোটারের বিপরীতে ৪১টি ভোট পেয়ে নির্বাচিত হন পদ্মপুকুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারক চন্দ্র মন্ডল ৭টি ভোট প্রাপ্ত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন প্রতুল জোদ্দার। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!