প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৮:৫৭ পি.এম
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি বারী, সম্পাদক রফিকুল

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি'২৫) সকাল ১০টায় শহরের আল বারাকা রেস্টুরেন্টের ৩য় তলায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৭ প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (অব:) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(অব:) মো: ইয়াছিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(অব:) মো: কামরুল ইসলাম।
নির্বাচন কমিশনার বৃন্দের সার্বিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারন সভা ও নির্বাচনে ৪৮ জন সদস্য উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন খলিশখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গাজী আবু হেলাল, বৈকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল বারী। সভাপতি পদে ৪৮ জনের মধ্যে আব্দুল বারী ২৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী আবু হেলাল ২২টি ভোট প্রাপ্ত হন।সাধারণ সম্পাদক পদে ৪৮টি ভোটারের বিপরীতে ৪১টি ভোট পেয়ে নির্বাচিত হন পদ্মপুকুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারক চন্দ্র মন্ডল ৭টি ভোট প্রাপ্ত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন প্রতুল জোদ্দার।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.