শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

কোটালীপাড়ায় বিনামূল্যে ৩০ দিন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনামূল্যে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি ‘২৫) সকালে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) এর কম্পিউটার ল্যাবে সমাপনী অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়।

বাপার্ডের যুগ্ম পরিচালক মোঃ আব্দুল গণি মিনার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাপার্ডের  মহাপরিচালক  (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন।

এ ছাড়াও বাপার্ডর সহকারী পরিচালক শাকিলা ইসলাম, মাহামুদুল হাসান, কারিগরি প্রশিক্ষক মোঃ আজিম উদ্দিন, প্রশিক্ষণ কোর্সের  প্রশিক্ষক জয়ত নয়ন সরকার ও প্রশিক্ষণার্থী সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) আয়োজিত এই প্রশিক্ষণটি ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারিতে শেষ হয়। প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষাণার্থী অংশ নেয়। সফলভাবে প্রশিক্ষণ করায় সকল প্রশিক্ষণার্থীদের হাতে বাপার্ডের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়।

বাপার্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন বলেন,  প্রথম বারের মত আমাদের এখানে মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন হলো। আগামীতে আরো কয়েকটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। আশাকরছি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষ হয়ে অনেকেই় স্ব-কর্মসংস্থানের সুযোগ পাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!