বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরনসহ ১১ দফা দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৭৭ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরন, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদানসহ ১১ দফা দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, পাটকেলঘাটা মুক্তিযোদ্ধা পারাবত বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, এমপি রবি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা ফারজিনা নাহিদ, শহীদ মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাবিহা খাতুন, এমজক বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান, কাথন্ডা সুইট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক হারুনার রশিদ, মির্জানগর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবার রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক আজহারুল ইসলাম।

বক্তারা এ সময় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি, এমপিও ভুক্তিকরন, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদানসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!