রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বাৎসরিক বনভোজন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (০১ জানুয়ারী’২৪) তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে, সাস এগ্রো টেকনোলজি শাহাপুর- ভায়ড়া পার্কে অনুষ্ঠিত বনভোজনে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানব কন্ঠের সাংবাদিক মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ এর সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তালা উপজেলার সার্কেল এসপি হাসানুজ্জামান , তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান, পাটকেল থানার  অফিসার ইনচার্জ  মোঃ মাইনুদ্দিন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সাতক্ষীরা জেলার নায়েবে আমির  ও তালা  উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক,  তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তালা  উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, দৈনিক আমাদের কন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ ও রুপান্তর প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান,  জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আবুল কালাম গাজী, নাগরিক কমিটির সভাপতি শফিকুল ইসলাম, বনিক সমিতির সাবেক সভাপতি রেজাউল ইসলাম  রেজা, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুল কাদেরসহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠুসহ সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন। সকলে একসঙ্গে মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজন শেষ হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!