শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরার দেবহাটা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর’২৪) সন্ধ্যায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২০২৪-২৬ সেশনের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন মাওলানা রুহুল আমিন এবং হাফেজ আব্দুর রবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আব্দুর রব এর সঞ্চালনায় প্রধান অতিধি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী, বিশেষ নির্বাচন কমিশনার ছিলেন, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিধি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল গফ্ফার, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটি হলেন, সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রব, সহ-সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম,কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক আজিজুল ইসলাম, তরবিয়াত সম্পাদক হাফেজ ক্বারী রুহুল আমীন, সহ-তরবিয়াত সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুলফিকার আলী জুলু, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাগফুর হাসান, আক্তার আলী, আইন আদালত সম্পাদক রফিকুল ইসলাম (কামটা), সহ-আইন আদালত সম্পাদক ইয়াকুব আলী, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সহ-চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মুরশিদ আলী, সহ-প্রচার সম্পাদক আব্দুল গফুর সরদার ও মনিরুল ইসলাম।

এসময় নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী। এরপর সব নির্বাচিত কার্যকরী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!