শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

বিনা অনুমতিতে মাছ শিকারের অভিযোগে সুন্দরবনের মালামালসহ ৮ জেলে আটক

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে মাছ শিকারের অভিযোগে মালামালসহ ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার (০৭ ডিসেম্বর ‘২৪) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, পিরোজপুর জেলার চরদুয়ানি গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইউনুস বিশ্বাস ও শরিফ বিশ্বাস, লাল মিয়ার ছেলে ইউসুফ মিয়া, আবুল হোসেনের ছেলে হিজবুল্লা ও মহিবুল্লাহ, মৃত রশিদ হাওলাদারের ছেলে শাহআলম হাওলাদার এবং মান্নান বিশ্বাসের ছেলে জাফর বিশ্বাস।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারবাড়িয়া বনটহল ফাঁড়ির ওসি শমসের আলীর নেতৃত্বে বন বিভাগের সদস্যরা বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিনা অনুমতিতে মাছ ধরার অপরাধে উক্ত ৮ জেলেকে আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ৫ লক্ষাধিক টাকা মূল্যের একটি ফিশিং ট্রলার, জাল, ড্রাম ও তাদের শিকার করা মাছ জব্দ করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকালে সাতক্ষীরা আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!