শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত

রাত পোহালেই পাঠক নন্দিত বাংলাদেশ মেইল এর ১ম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন ২০২৪

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

রাত পোহালেই আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর ‘২৪) দেশের জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল পাঠক নন্দিত বাংলাদেশ মেইল ২৪. নিউজ এর ১ম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতিমধ্যে ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন’২৪ এর সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।

“তথ্যের স্রোতে, সত্যের পথে” এই স্লোগানে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য প্রতিষ্ঠিত এ গণমাধ্যম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মেইল ২৪ ডট নিউজের প্রধান উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিন হেলালী এবং সভাপতিত্ব করবেন পোর্টালের সম্পাদক এম এ রাশেদ তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ মেইলের সাব-এডিটর ও তরুণ কবি লিওন আজাদ।

বর্ষপূর্তির এই বর্ণাঢ্য আয়োজনে সারাদেশ থেকে বাছাইকৃত কর্মঠ, উদ্যোমী, স্মার্ট, প্রতিশ্রুতিশীল ও প্রশিক্ষিত সংবাদকর্মীরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানটি আরও উৎসবমুখর করতে আজীবন সম্মাননা গ্রহণের জন্য উপস্থিত থাকবেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের চিরসুন্দর নায়িকা ও গুণী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

বাংলাদেশ মেইল কর্তৃপক্ষ জানায়, গণমাধ্যম হিসেবে স্বাধীনতা, পক্ষপাতহীনতা, সততা ও নির্ভুলতার মানদণ্ড বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানটি গঠনমূলক কনটেন্টের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

পোর্টালের সম্পাদক এম এ রাশেদ তালুকদার বলেন, “সাংবাদিকরা রাষ্ট্র ও জনগণের কাছে দায়বদ্ধ। জনস্বার্থ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকতা একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশ মেইল সবসময়ই নির্ভুল তথ্য, অকাট্য দলিল ও জোরালো প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে আসছে।”

নবীন-প্রবীণ ও কর্মঠ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি মৌলিক সাংবাদিকতায় উন্নত প্রশিক্ষণ প্রদান এবং অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদানেরও উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ মেইল ২৪ ডট নিউজের ১ম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন সফল ও সার্থক হোক-এই প্রত্যাশা সকলের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!