রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে গোপালগঞ্জের শেখ রিফাউল হক মঞ্জু মিয়া 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ১৬৫২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি শেখ রিফাউল হক মঞ্জু মিয়া আর নেই। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তাঁর মৃত্যুর সংবাদে পরিবার, রাজনৈতিক অঙ্গন সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম রিফাউল হক মঞ্জু মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি শেখ কুদরত-ই-ইবতিহাজ জয়ের পিতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী রেশমা আক্তার হাসি’র স্বামী ছিলেন।

এর আগে শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় তাঁর পিতার দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ রিফাউল হক মঞ্জু মিয়া’র হঠাৎ মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ড. শেখ ফজলুল করিম সেলিম, সাংসদ পুত্র এফবিসিসিআইয়ের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), গোপালগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সম্মিলিত ব্যবসায়ী সমিতি ও গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

মরহুম শেখ রিফাউল হক মঞ্জু মিয়ার নামাজে জানাজা শনিবার (২১ নভেম্বর) জোহর নামাজ বাদ স্থানীয় বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!