বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরায় রসুলপুর যুব সমিতির ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন করলেন মেয়র প্রার্থী মিঠু খান 

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৫০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার রসুলপুর যুব সমিতির ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২০) বিকাল সাড়ে ০৪টায় রসুলপুর যুব সমিতির কার্যালয়ে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে রসুলপুর ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু।

রসুলপুর যুব সমিতির ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খান মনু, আতিকুর রহমান খান চট্টু, আলাউদ্দিন খান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মঈনুর আরেফিন মনি, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহাবাজ আলী, সদস্য সাঈদ হাসান, মোজাফ্ফার হোসেন, কবির হোসেন, আলিম হাসান ও দিদারুল আলম খান জনি প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। সাতক্ষীরা জেলা পরিষদ, রসুলপুর যুব সমিতি ও নাছিম ফারুক খান মিঠুর সহায়তায় ৫ লক্ষ টাকা ব্যয়ে রসুলপুর যুব সমিতির ক্লাব ভবন সংস্কার করে দ্বীতল ভবন নির্মিত হবে। দ্বিতীয় তলায় টেবিল টেনিস, কেরাম, দাবাসহ বিভিন্ন খেলার জন্য উন্মুক্ত থাকবে এবং নিচতলায় অফিস ও সভা কক্ষ তৈরী হবে। আলোচনা সভা শেষে রসুলপুর যুব সমিতির প্রয়াত সাবেক সভাপতি মিজানুর রহমান খান রবি’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর আহলে হাদিছ মসজিদের ইমাম মাওলানা শিমুল হোসেন। এসময় রসুলপুর যুব সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!