বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

শ্যামনগরে উত্তরণের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ পালন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

“প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় From work to school: education, training and protection for children in hazardous child labor in the coastal areas of Bangladesh প্রকল্পের আওতায় শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপি শিশু অধিকার সপ্তাহ এবং ৭ অক্টোবর বিশ্ব শিশুদিবস পালন করা হয়। আর এই উপলক্ষে উত্তরণের আয়োজনে গত ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বুড়িগোয়ালিনি, কাশিমাড়ী, গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪টি ব্রিজ স্কুলের শ্রমজীবি ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। লাফদড়ি, মোরগ লড়াই এবং চারদলীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ এবং পুরষ্কার গ্রহণের মাধ্যমে শিশুরা খুবই আনন্দ উপভোগ করে। পরিচালনা করেন উত্তরণের এডুকো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার।

এদিকে কমিউনিটি পর্যায়ে শিশুদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করার ফলে এলাকায় শিশুশ্রম নিরসন প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আরও বেশী অবগত হয়েছে। উপস্থিত অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য, ব্রিজ স্কুলের শিক্ষক, ঝাঁপালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্রিজ স্কুলের শিক্ষার্থীরা মন্তব্য করেন যে মাঝে মাঝে শিশুদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে শিশুরা যেমন আনন্দ পায় তেমনি এলাকার মানুষদের মধ্যে ও সচেতনতা বৃদ্ধি পাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!