শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

গাজীপুরে পানিতে ডুবে এক বৃদ্ধ ও শিশু নিখোঁজ 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈরে পানিতে ডুবে এক শিশু ও বৃদ্ধ নিখোঁজ রয়েছে এবং গুরুতর অবস্থায় এক কিশোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল ব্রীজ সংলগ্ন এলাকায় পরিবারের কয়েকজন নদীর পাড়ে সবজি তুলতে যায়। এসময় শিশু শিখা রানী বর্মন (১০) ও তার খালাত ভাই সনজিত বর্মন (২০)নদীতে মাছ ধরা দেখতে যায়। হঠাৎ শিশু শিখা পা পিঁচলে নদীতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সনজিত বর্মনও পানিতে ডুবে যায়। স্থানীয়রা সনজিতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নিখোঁজ শিশুর উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

নিখোঁজ শিশু শিখা বর্মন দিনাজপুরের কাহারোল থানার নিমুল গ্রামের সুবল বর্মনের মেয়ে। নিখোঁজ শিশুর পরিবার গাজীপুর মহানগরের বাইমাইল এলাকার মোফাজ্জলের বাড়ির ভাড়াটিয়া।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদ হোসেন জানান, একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিশুটিকে উদ্ধারের কাজ চলছে।
অন্যদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বাইমাইল এলাকায় এক শিশুকে উদ্ধারের কাজ চালাচ্ছে ডুবুরীরা এবং কালিয়াকৈরের চাঁনপুর এলাকায় বিলের পানিতে ডুবে যাওয়া মতি মিয়া (৫৫)নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!