বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে পিআইবির তিন দিনের প্রশিক্ষণের সমাপনী সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে জাতীয় ফল মেলা- ২০২৬ অনুষ্ঠিত

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি, আহবায়ক এনামুল সদস্য সচিব টুটুল

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সোমবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এনামুল হক আহবায়ক ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু এবং সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূরকে সদস্য করা হয়।

গত ১২ সেপ্টেম্বর বিগত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা হলে তিনজন স্থায়ী সদস্যের সমন্বয়ক কমিটি সোমবার (১৬ সেপ্টেম্বর’২৪) ক্লাবের সাধারণ সদস্যদের বিশেষ সভা আহবান করে।

সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন ও সভা পরিচালনা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য আবুল হাসান হিমালয়। সূচনা বক্তব্য দেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য মোস্তফা জামাল পপলু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, ক্লাবের স্থায়ী সদস্য গৌরাঙ্গ নন্দী, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ শাহ আলম, সামছুজ্জামান শাহীন, মোঃ মোস্তফা সরোয়ার, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান প্রমুখ। সভায় ক্লাবের স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!