বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

শ্যামনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট’২৪) সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ বুধবার (২৮ আগস্ট’২৪) বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন প্রানেল চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি বলেন, উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। সিসিডিবি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জন্য যে উদ্ধার সামগ্রী দিয়েছেন সেগুলো দুর্যোগের সময় ব্যবহার করলে জনগণের ক্ষয়-ক্ষতির পরিমান কমে আসবে। এধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!