বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন স্বদেশ সংস্থার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁ দা বা জি, স স্ত্রা স ও লু ট পা ট করার প্র তি বা দে মানববন্ধন তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামীর মা ম লা সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পা চা র কা লে সুন্দরবনে আহরণ নি ষি দ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উ দ্ধা র  চাঞ্চল্যকর সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা র ঘটনায় গ্রে প্তা র-২ চায়ের কাপে স্বপ্ন বোনেন বাঘ বিধবা মাহফুজা দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত দেবহাটায় অ প দ্র ব্য পুশ করা চিংড়ি জ ব্দ ও জ রি মা না

সাতক্ষীরায় মাদক বিরোধী মোটরসাইকেল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪০৯ বার পড়া হয়েছে

“মাদককে না বলুন মাদক প্রতিহত করুন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার বাবুলিয়া সেবা সংসদ মোটরসাইকেল র‍্যালী ও সমাবেশ করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার থেকে র‍্যালীটি বের হয়। এরপর র‍্যালীটি সাতক্ষীরা শহর, দেবহাটা, কালীগঞ্জের নলতা রওজা শরীফ, কাটুনিয়া রাজবাড়ী, শ্যামনগরের নূরনগর, নকীপুর শাহী মসজিদ, পরানপুর, বংশীপুর, ঈশ্বরীপুর  শাহী মসজিদ, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড, কলবাড়ি, নবেকী, খানপুর, কালীগঞ্জের বালিয়াডাঙা বাজার, বিষ্ণুপুর বাজার, কালীগঞ্জ ফুলতলা মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে ও মাদক বিরোধী পথসভা করে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। ঐ সব পথসভায় বক্তব্য দেন বাবুলিয়া সেবা সংসদের সভাপতি কওসার আলী, সাধারন সম্পাদক প্রভাষক রজব আলী, অর্থ সম্পাদক মহিবুল্লাহ গাজী, সদস্যা ডাক্তার ইসরায়িল গাজী, জুলফিকার আলি প্রমুখ।বক্তারা বলেন মাদক যুব সমাজকে কুরে কুরে খাচ্ছে।মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাচ্ছে না নারী, শিশু ও বৃদ্ধরাও। জনসচেতনতা বৃদ্ধি না পাওয়ায় আইন প্রোয়গকারী সংস্থার সদস্যরাও অনেক সময় যথাযথ ভূমিকা রাখতে পারছে না। ফলে ঠেকানো যাচ্ছে না সীমান্ত দিয়ে মাদক পাচার। তাই সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে জনসচেতনতার লক্ষ্যে বাবুলিয়া সেবা সংসদ এ মাদক বিরোধী প্রচারের উদ্যোগ নিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!