বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন সাতক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭ জন সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন কঠোর ন জ র দা রি তে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু সাতক্ষীরায় ১৯৭১ এ পাকহানাদার বাহিনীর হাতে নি হ ত ৭০০ শরনার্থীর স্মরণসভা সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক স হিং স তা প্র তি রো ধে আইনি সহায়তা সভা অনুষ্ঠিত

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেক ভিউ) বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 
মঙ্গলবার (২১ এপ্রিল ‘২৬) সকাল ১০ টায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ) মো: আরিফ সিদ্দিকী, ডেপুটি ম্যানেজার ইয়ূথ এন্ড জাষ্ট সোসাইটি মোসতাহিদ জামি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা সমাজসেবা অফিসের  সহকারী পরিচালক, মো: রোকনুজ্জামান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের  প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম , উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, টিআইবি প্রতিনিধি রাইহাতুল জান্নাত রিমি, মোঃ মামুনুর রশিদ মামুন।
প্রকল্পের কার্যক্রম ও কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য  উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ) মো: আরিফ সিদ্দিকী।
এডভোকেসির উদ্দেশ্য ছিল সরকারী পরিসেবা সংস্থাগুলিতে গুনগত মান উন্নয়নের প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করা, পরিসেবার মান নিশ্চিত  করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও অংশীজনদের সাথে এডভোকেসিতে অংশগ্রহন করা। যুব নেতৃত্বের অধিীনে অধিকার, নিরাপদ সাইবার সিকিউরিটি ও ডিজিটাল বিশ্বের নিরাপত্তা বিষয়ে যুবকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য তাদের মধ্যে সচেতনতা তৈরী করা। 
উক্ত এডভোকেসি সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট সাতক্ষীরা ইয়ূথ হাবের যুব সদস্যদের পরিবেশনায নাটক প্রদর্শনের মাধ্যমে সমস্যাবলী তুলে ধরেন এবং সমাধানের  প্রস্তাবনা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিত সমস্যাবলী সমাধানের সম্মতি জ্ঞাপন করেন। 
জলাবদ্ধ এলাকায় বিকল্প ফসল চাষে বিকল্প জীবিকায়নে কৃষকদের উদ্বুদ্ধকরণ। যুব সংগঠনগুলোকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া। সহজ শর্তে ঋণ প্রদান করা। উপর্যুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতে হবে। প্রশিক্ষনার্থীদের অনলাইন ডেটা বেইজড এর ব্যবস্থা করতে হবে যাতে একজন তার প্রয়োজনের অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে না পারে এবং সাথে  সাথে একের অধিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করার প্রবণতা কমে যাবে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটিতে কিছু যুবদের সুযোগ করে দিতে হবে ফলে যুবরা এলাকায় বেশি বেশি করে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রচার করতে পারবে। যুব ও নারীবান্ধব বাজেট বরাদ্দ রাখা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!