সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

দেবহাটায় দরদি’র উদ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র উদ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ আগষ্ট ‘২৪) বিকালে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রীতিভোজ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দরদির প্রতিষ্ঠাতাকালীন কমিটির সভাপতি নাসিম হাসানের পরিচালনায় বক্তব্য দেন সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক আবু তালেব, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনিরুজ্জামান মহাসিন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দরদির তথ্য উপদেষ্টা আব্দুল কাদের মহিউদ্দিন, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দরদি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন, আইন উপদেষ্টা সুমাইয়া জেবিন মিশু, দরদির বর্তমান সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সমন্বয়ক মো: আবিদ হাসান তানভীর, তাসনুভা মিলি, দরদির উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক উপদেষ্টা হাফেজ নাসির উদ্দীন প্রমুখ।

সভায় আগামীর বাংলাদেশ বিনির্মানে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!