শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

উত্তরণেরর আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

“শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি” এই প্রতিপাদ্য সামনে রেখে উত্তরণের বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৪ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন ‘২৪) সকালে র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, গাজী আল ইমরান, নির্বাহী পরিচালক, সিডিও, সাংবাদিক রনজিত বর্মন ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ।

এ সময় বুড়িগোয়ালিনি, গাবুরা, মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী, কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য, অভিভাবক, কর্মমালিক, শিক্ষক ও উত্তরণের টেকনিক্যাল অফিসারগণ উপস্থিত ছিলেন।

এদিকে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গত ৬ জুন থেকে ১১ জুন-২০২৪ পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে ডায়লগ করা হয়। এ সময় চারটি ব্রিজ স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা এবং শিশু, অভিভাবক, কর্মমালিক, কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য ও ভকেশনাল ট্রেনিং সেন্টারের শিশুদের সাথে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!