সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সুন্দরবনে বিচরণ ও প্রজনন কার্যক্রম সুরক্ষায় তিন মাস বনজীবী ও পর্যটক প্রবেশ নিষেধ

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদী-খাল মাছ ও বন্য প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ শনিবার (১ জুন ‘২৪) থেকে আগামী তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে সুন্দরবনের দুয়ার। এসময় পর্যটক প্রবেশ এবং নদী ও খালে মাছ শিকার বন্ধ থাকবে।

একই সাথে ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়ায় জেলেদের পাশাপাশি বনজীবীসহ সকল প্রকার পর্যটকদের সুন্দরবন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ তিন মাস বন্ধ থাকবে সুন্দরবন প্রবেশের সব পাস-পারমিট। পারমিট নিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও জেলে-বনজীবীসহ সব ধরনের পর্যটকরা সুন্দরবন প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে বন বিভাগ।

এদিকে, নিষেধাজ্ঞা সামনে রেখে গহিন সুন্দরবন থেকে ইতিমধ্যে লোকালয়ে ফিরে এসেছেন সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের বনজীবী হিসাবে পরিচিত জল, বাওয়ালি ও মোয়ালরা। তবে ৩১ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৯২ দিনের নিষেধাজ্ঞায় কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বনজীবীরা। বনজীবীরা বলেছেন, বন্ধের দিন গুলোয় তাদের জন্য সরকারি যে সহায়তা দেওয়া হয়, তা চাহিদার তুলনায় অপ্রতুল। এজন্য সরকারি সহায়তার বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

বন বিভাগ ও মৎস্য অফিসর তথ্য অনুযায়ী, সুন্দরবন এখন ২৫১ প্রজাতির মাছের প্রজনন মসুম। তাই বন বিভাগ থেকে জেলেদের জন্য সব ধরনের পারমিট বন্ধ রাখা হবে। বনের নদী ও খাল নৌযান চলাচল করলে মাছের ডিম ছাড়তে সমস্যা হবে তাই সব ধরনের নযানও বন্ধ থাকবে। এ ছাড়া বনে ৩১৫ প্রজাতির পাখি, ৩৫ প্রকারের সরীসপ, ৪২ প্রকারর স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এখন তাদের প্রজনন মৌসুম চলছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে বাঘ, হরিণ, শুকর, বানর, কুমির, ডলফিন, ভোঁদড়, বন বিড়াল ও মেছো বাঘসহ অন্যান্য প্রাণী। সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার বাংলাদেশ অংশ জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গকিলোমিটার, যা পুরা সুন্দরবনের আয়তনের ৩১ দশমিক এক পাঁচ ভাগ। সুন্দরবনের জলভাগ ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। জুন থেকে আগস্ট এই তিন মাস প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশির ভাগ মাছ ডিম ছাড়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক বিপর্যয় সংক্রান্ত নানামুখী প্রতিকূলতা রোধ করে উপকূলীয় অঞ্চলে ডেলটা প্ল্যান এর সফল বাস্তবায়নের আওতায় বিশ্বের ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টম পূনরুজ্জীবিতকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট-এর ১৩ ও ১৪ নম্বর লক্ষ্যমাত্রা প্রত্যক্ষভাবে অর্জনের লক্ষ্য জুন, জুলাই ও আগস্ট মাসে সর্বপ্রকার পর্যটন ও বন নির্ভর পশা স্থগিত রাখা হয়েছে। এ আইন অমান্য করলে বন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এই সময়ের ভিতরে সংরক্ষিত এলাকাটির উপর জীবন জীবিকার তাগিদ নির্ভরশীল বাওয়ালি, মৎস্যজীবী অথবা নির্ধারিত সময়গুলোতে বিশেষ খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে পরিবশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সবার জন্য সুন্দরবনের দুয়ার খুলে দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!