রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

পলিথিনমুক্ত উপকূল অঞ্চল গঠনে শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

লিডার্স্-এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি-ভিত্তিক জলবায়ু সহনশীল, নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সোমবার (১৩ মে ‘২৪) সকালে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার  শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই জোটের সভাপতি ও শ্যামনগর উপজেলার এনজিও সমন্বয় পরিষদের আহবায়ক গাজী আল ইমরানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা। ’ক্রিয়া’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন। এই সভায় পরিবেশ দি্বস উদযাপন, বাল্যবিবাহ রোধে ফলপ্রসু ব্যবস্থা গ্রহণ,  জলবায়ু পরিবর্তনের ফলে নারীর ঝুঁকি মোকাবেলায় করণীয়, পলিথিনমুক্ত উপকূল অঞ্চল গঠনসহ পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন মরমি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, সাজেদা ফাউন্ডেশন ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, এই জোটের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জেন্ডার রুপান্তরিত জলবায়ু কার্যক্রম গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে নারীনেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতায়নের অগ্রগতি ও সুরক্ষা নিশ্চিত করা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!