শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

শ্যামনগরে অ*গ্নি*কা*ন্ডে ১০ লক্ষা*ধিক টা*কা ক্ষয়*ক্ষতি

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

আজ রোববার (১২ মে’২৪) বেলা দুটার দিকে বাজারের একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই উক্ত ইলেকট্রনিক্সের দোকানসহ আরও দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। অপর ক্ষতিগস্থ ব্যবসা প্রতিষ্ঠান দু’টি যথাক্রমে আনিছুর রহমানের ফার্মেসী ও কানন হোসেনের জুতার দোকান। 

সিয়াম ইলেকট্রনিক্সের মালিক আব্দুল কাদেরের ছেলে মামুন হোসেন জানান তারা দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে বাড়ি যায়। এসময় মোবাইলে আগুন লাগার খবর পেয়ে বাজারে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তাদের দোকানে রক্ষিত টিভিসহ নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সম্পূর্ণ পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

মামুন হোসেন আরও জানান, তাদের পাশের ব্যবসায়ী কানন হোসেনের জুতার দোকান পুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আনিছুর রহমানের ফার্মেসী ভস্মিভুত হয়ে আরও প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা শ্যামনগর সদর থেকে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সকলে ধারনা করছেন ইলেকট্রনিক্সের দোকানের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!