শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ সমন্বিত প্রকল্প এর আওতায় উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ এপ্রিল সাক্ষীরার অগ্রগতি রিসোর্ট কনফারেন্স রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা কেওআইসিএ এর অর্থায়নে ও আর্ন্তজার্তিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজন করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার বিভিন্ন কর্ম এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ২৪ জন নারী ও পুরুষ। প্রকল্পটি মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্ত নারী ও পুরুষদেরকে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন, আইনী সহায়তা প্রদান ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ২দিন ব্যাপী উপকারভোগীদের  জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনে জীবন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বিষয়ক শিক্ষা ও খরচ ব্যবস্খাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ, এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যাহাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্ত হয়ে আসা মানুষদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়।

অতিথি হিসাবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন-রাইটস যশোরের এ্যাসিটেন্ট প্রোগ্রাম ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম। প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দেবব্রত ঢালী, প্রনব কুমার দাস, শামীম রেজা ও আছের আলী আইওএম প্রজেক্ট রাইটস যশোর। এছাড়াও প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- মুক্তি সাউথএশিয়া, রাইটস যশোর এর প্রোগ্রাম অফিসার, সাইফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সাতক্ষীরা আইওএম প্রজেক্ট প্রোগ্রাম অফিসার প্রণব কুমার দাস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!