সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ভু য়া চিকিৎসকের বি রু দ্ধে অ ভি যা ন, ভ্রাম্যমাণ আদালতে কা রা দ ণ্ড  সর্বোচ্চ সেবার ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু  সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় সাইবার টিম কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা হস্তান্তর সাতক্ষীরার মধ্যকাটিয়ায় রাস্তা যেন নর্দমা, চরম ভো গা ন্তি তে এলাকাবাসী সাতক্ষীরায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ খোলপেটুয়া নদী থেকে অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে র দা য়ে ১ লক্ষ টাকা জ রি মা না, ২ জনের কা রা দ ন্ড উপকূলীয় জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রস্তাবিত পাটকেলঘাটা উপজেলা সমিতির ঢাকার ইফতার মাহফিলে জনস্রোত

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

উপজেলা প্রস্তাবিত সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪ রমজানে আ ক মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম ফার্মগেট ঢাকায়। অনুষ্ঠানে সমিতি সভাপতি মোঃ তারিকুল ইসলামে সভাপতি ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম হাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে সমিতির পক্ষে শুরুতে ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ রুহুল আমিন আকাশ সবাইকে ধন্যবাদ জানান উপস্থিত সকলকেই পরবর্তীতে সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম এলাকার অসহায় রুগী ঢাকায় আসলে তাদের নিয়ে কি করেন ভবিষ্যতে কি করতে চান সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলেন এবং সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়াও তিনি এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে অর্থের অভাবে বিশ্ববিদ্যালয় বিমুখ না হয় সে বিষয়ে একটি প্রকল্প হাতে নিয়েছেন তার বিস্তারিত আলোচনা করেন। সেখানেও সকলের সহযোগীতা চেয়েছেন। পাটকেলঘাটা সাতক্ষীরার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে চার শতাধিক মানুষের উপস্থিতি ঘটেছিল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান সাবেক এমপি, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি, মোহা: আলিম মাহমুদ, চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর পরিচালক, ড. মোল্যা রেজাউল করিম; মানবিক ডাঃ আবদুস সালাম, অ্যাড. স্বরাজ চ্যাটার্জি বাপ্পা, প্রকৌশলী কার্তিক চন্দ্র ঘোষ গাজী আব্দুল গনি, তুহিন চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, অ্যাড. ওয়াছেল উদ্দিন, শেখ শামীম ইসলাম পাটকেলঘাটা ছিদ্দীকিয়া কওমীয়া মাদ্রাসার সুপার মাওলনা মনিরুল ইসলাম সহ লাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তালা উপজেলা সমিতি-ঢাকা এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি প্রতিনিধি টিম, সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি নেতৃত্বে একটি প্রতিনিধি টিম, বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সমিতির সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতিকে ভালোবেসে অনেক কষ্ট করে ইফতার ও দোয়া মাহফিল আসার জন্য। সর্বশেষ মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা কাওমিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা মনিরুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!