শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

খোলপেটুয়া নদী থেকে অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে র দা য়ে ১ লক্ষ টাকা জ রি মা না, ২ জনের কা রা দ ন্ড

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এম বি হাবিব নামের একটি কার্গো বোট (বাল্কহেড) জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি। রবিবার (১৪ জুন ‘২৬) সকাল সাড়ে ৬টায় খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকায় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এটি জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে ৪ জনের একটি টহল দল দুর্গাবাটী মন্দির সংলগ্ন ঝাঁপার চর এলাকায় বাল্কহেডটি জব্দ করে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সদর পল্টন ঘাটে নিয়ে আসা হয়। জব্দকৃত বাল্কহেডে আনুমানিক ৫ হাজার ৩০০ ঘনফুট বালু ছিল, যার বাজারমূল্য প্রায় ৬৭ হাজার ২০০ টাকা।

পরবর্তীতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১লক্ষ টাকা জরিমানা, নজরুল ইসলামকে ১০ দিনের ও আক্তারুর জামানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং ৩২/২৬ নং মামলা দায়ের করা হয়। এবং বালু উত্তোলোন কাজে ব্যবহৃত ০৭ টি পিভিসি পাইপ ফাটিয়ে আগুন ধরিয়ে নষ্ট করে দেওয়া হয়। কার্যক্রমশেষে দুপুর আড়াইটার সময় আসামীদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) হাবিলদার বিল্লাল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!