শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক রাউন্ড টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন ‘২৬) সাতক্ষীরার কাটিয়া এলাকায় অবস্থিত ‘হেড’ সংস্থার প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানটি ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট’ (হেড)। পুরো আয়োজনে সহযোগিতা করেছে ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’ এবং আন্তর্জাতিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ (সিজেআরএফ)।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ এবং সাতক্ষীরা জেলা এই বিরূপ প্রভাবের সম্মুখসারিতে অবস্থান করছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, জলাবদ্ধতা এবং জীবিকা সংকট এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোজন ও স্থিতিস্থাপকতা উদ্যোগ গ্রহণ করে আসলেও তাদের অভিজ্ঞতা, সাফল্য ও নীতিগত দাবি অনেক ক্ষেত্রেই মূলধারার আলোচনায় পর্যাপ্ত গুরুত্ব পায় না।
​এই প্রেক্ষাপটে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাঠপর্যায়ের বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম এবং পরিবেশগত হুমকিগুলো জনসম্মুখে উপস্থাপনের মাধ্যমে নীতিনির্ধারক ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।

​সভায় জানানো হয়, সাতক্ষীরার শীর্ষস্থানীয় স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকীয় টিমের সহযোগিতায় ধারাবাহিক “জলবায়ু ন্যায়বিচার কলাম” প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সাংবাদিকগণ জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত সংকট, অভিযোজন কৌশল এবং প্রকল্পের শিক্ষণীয় বিষয়সমূহ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ করবেন।

​এই রাউন্ড টেবিল আলোচনার মূল উদ্দেশ্যগুলো হলো ​জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশগত চ্যালেঞ্জ বিষয়ে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করা। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও দাবিগুলো গণমাধ্যমে কার্যকরভাবে তুলে ধরা। জলবায়ু অভিযোজন ও স্থিতিস্থাপকতা বিষয়ক তথ্যভিত্তিক এবং মানবিক গল্প প্রচারের সুযোগ বৃদ্ধি করা। ​স্থানীয় পর্যায়ে জলবায়ু সংবেদনশীল সাংবাদিকতা ও সম্পাদকীয় সহযোগিতা জোরদার করা। ​নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার জন্য একটি সমন্বিত কর্মপন্থা প্রণয়ন করা।

আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার বিষয়ক গণমাধ্যম কাভারেজের মান ও পরিধি বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাতক্ষীরায় জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম, নাগরিক সমাজ এবং নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

​দেশ টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন এবং সমন্বয়কারী রেহেনা পারভিন। মুক্ত আলোচনায় আরও অংশ নেন চ্যানেল টোয়েন্টিফোর আমিনা বিলকিস ময়না, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম এবং সাংবাদিক ফারুক রহমান, আলতাফ হোসেন বাবু, কৃষ্ণ মোহন ব্যানার্জী , আসাদুজ্জামান সরদার, বিপ্লব হোসেন, নাজমুল শাহাদাত জাকির, মিলন বিশ্বাস, মৃত্যুঞ্জয় প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!