রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র

কলারোয়ায়  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ 

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ওই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে-সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিরেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, ভারপ্রাপ্ত সুপার বজলুর রহমান, উপাদক্ষ্য রিজাউল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, মাস্টার জহুরুল ইসলাম, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। সব শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য, দুই দিন ব্যাপি  বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ৬ টি কলেজ, ১৯ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল, ৩ টি মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা স্ব,স্ব প্রতিষ্ঠানের স্টলে তাদের নানা আবিষ্কার (প্রজেক্ট) প্রদর্শন করেন। প্রত্যেকক স্টলকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!