রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারের মৃত্যু 

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে।  রবিবার রাত  ৮ টা ২০ মিনিটে  সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম  তাকে মৃত বলে ঘোষনা করেন।

মৃত আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা  গ্রামের লতিফ সানার ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপারইন টেনডেন্ট আবুল বাশার জানান, ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা আব্দুস সাত্তার রবিবার রাত সাড়ে সাতটার দিকে বুকে যন্ত্রনা অনুভব করলে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাত্তার মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রবিবার রাত আটটা ১০ মিনিটে সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারকে জরুরি বিভাগে আনা হলে  পরীক্ষা করে ১০ মিনিট পর তাকে মৃত বলে ঘোষনা করা হয়।  হাসপাতালে আনার আগেই হৃদরোগে তার মৃত্যু হয় বলে জানান তিনি। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান, আগামিকাল লাশের ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সাত্তারের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!