সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

গোপালগঞ্জে ডিআইজি হাবিবুর রহমানের বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪৯০ বার পড়া হয়েছে

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। বিশ্বজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় দেশ জুড়ে এবছর স্বল্প পরিসরে পূজো পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে প্রাণবন্ত করে তুলতে গোপালগঞ্জের কৃতি সন্তান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি সহ বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন।

ডিআইজি হাবিবুর রহমানের পক্ষে শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শুক্রবার বিকালে মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) শারদীয় শুভেচ্ছা উপহার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি’র নিকট পৌছে দেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সহ গোপালগঞ্জ থানা ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী, অন্যান্য নেতৃবৃন্দ, পূজারীগণ, পুলিশ সদস্য সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ থানার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনপূর্বক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ সহ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) ও পিপিএম (বার) এবং গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) এর পক্ষে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!