সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

জাতির পিতার সমাধিতে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান’র শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৬৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. মোজাম্মেল হক খান।

শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর, পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা), টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর বিকাল সাড়ে ৪ টায় গোপালগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!