রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা

টিকটকে পরিচয়, সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুনি এখন সাতক্ষীরায়

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
টিকটকে পরিচয়, এরপর ইমোতে দীর্ঘ দিনের সমকামীতা। অবশেষে বিবাহিত বান্ধবীর প্রেমের টানে ছুটে এসেছে সিলেটের এক তরুনি এখন সাতক্ষীরার কলরোয়ায় নববিবাহিত তরুনির বাড়িতে অবস্থান করছে। তাদের বিয়ের ব্যবস্থা না করলে দিচ্ছে আত্মহত্যার হুমকি। এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়েছে  বিবাহিত তরুনির পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) রাতে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে কলারোয়ায় গিয়ে রুবিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চাই সিলেট গোয়েনঘাট এলাকার মহিমা খাতুন (২৩) নামের এক অবিবাহিত মেয়ে। বর্তমানে মহিমা কলারোয়ায় রুবিনার বাড়িতে অবস্থান করছে।  বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে।

মহিমা খাতুন (২৩) সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে। রুবিনা খাতুন (২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুই জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং দুই পরিবারকে খবর দেয়া হয়েছে। তিনি আরো জানান, তাদের দুই জনকে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!