সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

বিআরটিএ’ র উদ্যোগে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫১১ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ”মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উদ্ধোধন ও ১১ টায় আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার ও রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) এ এস এম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল্লুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশ বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু হাসান মল্লিক, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম ও সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরশাদ আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন ও অফিস সহায়ক মোঃ আব্দুল গাফফার।
আলোচনা সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে, ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। এ জন্য পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে।
বক্তরা আরও বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা। সভা শুরুর আগে সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!