রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা

সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে আওয়ামীলীগ ব্যতিত অন্য কোন দলের ভোটারগণ ভোট দিতে ভোট কেন্দ্রে না যাবার হুমকিসহ বিভিন্ন নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের একই দলের দোলনা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান। তিনি নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরার যুগ্ন জেলা ও দায়ারা জজ ১ম আদালতের বিচারক বরাবরে গত ২৭ ডিসেম্বর তারিখে ভিডিও ফুটেজসহ এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ ডিসেম্বর বিকাল ৫ টায় কলারোয়া উপজেলার বাটরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা শেষে ফিরোজ আহমেদ তার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনের দিন আওয়ামীলীগ ব্যতিত অন্য কোন দলের ভোটারগণ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেনা। তাদের দলের কোন প্রার্থী নেই, তারা যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে একটা গণ্ডগোল বাঁধবে, আমার কর্মীরা যদি দেখে তারা নৌকাতে ভোট দেয়নি, তাহলে অন্য আরো একটি ঝামেলা হবে। তার চাইতে তারা কেন্দ্রে যাবেনা, তারা থাকুক, আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি, তাদের কোন ক্ষতি হবেনা। এটাই হলো তাদের জন্য বড় ম্যাসেজ।

এ ব্যাপারে আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান জানান, এ ঘটনায় নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ন জেলা ও দায়ারা জজ ১ম আদালত গতকাল ২৮ অক্টোবর তার (সরদার মুজিবের) শুনানি ছিল। তিনি আরো জানান, নির্বাচন আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে প্রতিবেদন যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!