রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

যথাযথ মর্যাদায় কলারোয়ায় পাক হানাদারমুক্ত দিবস উদযাপন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার (৬ডিসেম্বর) গৌরবোজ্জ্বল ‘পাক হানাদারমুক্ত’ দিবস পালিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বক্তারা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি গাজী, সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মাস্টার আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ
সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের এ্যাডভোকেট এপিপি আশরাফুল আলম বাবু।

আলোচনা সভা শেষে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিবসের সূচনায় সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমম্পেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!