বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

কালিগঞ্জের পল্লীতে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের করুণ মুত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি উপজেলার দক্ষীন শ্রীপুর গ্রামে ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সুত্রে জানাগোছে, উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রবিবার (১৮ অক্টোবর ২০২০) গভীর রাতে রত্না পারভীন (১২) নামে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের শোকর আলীর একমাত্র কন্যা ও শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেনির ছাত্রী। রত্নার অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার, এলাকাবাসী ও মহিলা ইউপি সদস্যা রাফিকা বেগম জানান, রবিবার রাতে লেখাপড়া শেষে রত্না ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তাকে একটি বিষধর সাপে তার পায়ে দংশন করে । এসময় রত্নার ঘুম ভেঙ্গে যায় এবং প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু তার শরীরে ক্রমশঃ বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!