শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজন কৃষি বিষয়ক প্রশিক্ষণ

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ঝুঁকি বেড়েছে উপকূলের মানুষের। এখানে লবণাক্তার পরিমানও দিন দিন বাড়ছে। লবণাক্তার কারনে কৃষি ফসলও হুমকির মুখে। এখানে কৃষি অভিযোজন কৌশল কাজে লাগিয়ে কৃষকরা কিছুটা সফল হয়েছে। সেই লক্ষ্যে সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।

আজ ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০:০০ টায় সিসিডিবি এর সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ শাখা অফিসে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্র্তা মোঃ জামাল হোসেন। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রোগ্রাম অফিসার নীলিমা রানী, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

প্রশিক্ষক বসতবাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন।২য় ব্যাচে প্রশিক্ষণ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড এর ২০ জন কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শাক/সবজি বীজ যেমন: লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, টমেটো, পাশাপাশি, জৈব সার, বস্তা নেট, এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!