সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৯২ বার পড়া হয়েছে

১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর যৌথ আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজ হাতে অন্ধ প্রতিবন্ধীদের মাঝে অত্যাধুনিক সাদাছড়ি বিতরন করেন এবং তাদের প্রত্যেকের আয়-রোজগার সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তাদের জীবন-জীবিকা আরো সহজলভ্য করতে কর্মক্ষম ব্যক্তিদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও অন্ধ ব্যক্তিদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে সমাজে সুশিক্ষিত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্রুত বিশেষ স্কুল পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.ওসমাান গনি, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. মো.আনিসুজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আল মারুফ, এনডিসি মিন্টু বিশ্বাস, সহকারী কমিশনার মো.মামুন খান, রনি আলম, মো.ইউসুফ, ফারজানা ববি সহ সুবিধাভোগী অন্ধ প্রতিবন্ধী ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক অসহায় নারীকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে একটি সেলাই মেশিন উপহার দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!