বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্র ভা ব শা লী কৃর্তক চলাচলের রাস্ত ব ন্ধ করার প্র তি বা দে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন

ঝালকাঠিতে জাতীয় জন্ম এবং মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে জাতীয় জন্ম এবং মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত বিষয়ের উপরে বক্তব্য প্রদান করেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হোসেন খান, আইসিটি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন তালুকদার, বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন সুরু, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ জালাল হাওলাদার, ইউনিয়ন পরিষদ সচিব স্বপন কুমার ওঝা প্রমুখ। এ সময় উপজেলার সকল দফতরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!