বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

ঝালকাঠিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানের উপরে ভিত্তি করে ঝালকাঠির রাজাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এই দিবস উদযাপনের লক্ষে ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় রাজাপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেন।

 এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে করা হয় সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

অনুষ্ঠানে জাইকা প্রোজেক্টের কর্মকর্তা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন, রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ ফিরোজ কামাল, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ জালাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার। 

এ সময় উপজেলার সকল দফতরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকল আয়োজন শেষে স্থানীয় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে বানানো বিভিন্ন স্টল উপস্থিত সকলে পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!