শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

শ্যামনগরে এডুকো বাংলাদেশ’র ইউডিএমসি, সিপিপি ও সিডিজি সদস্যদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত 

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ইউডিএমসি, সি পি পি ও সিডিজি সদস্যদের সমন্বয়ে সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

পৃথক পৃথক দিনে স্ব স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের ”দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, ইউডিএমসি সদস্য, সিপিপি ও সিডিজি সদস্যরা অংশগ্রহণ করেন। উক্ত মিটিং এ সকল সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন যে, সম্মিলিতভাবে কাজ করলে কাজ সহজতর হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। বিগত দিনে তারা যে সমস্ত কাজ করেছে সেগুলো উপস্থাপন করেন এছাড়া আগামীতে দুর্যোগ কালীন সময় দুর্যোগ পূর্ববর্তী সময় ও দুর্যোগ পরবর্তী সময়ে তাদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সদস্যরা সহমত পোষন করেন যে তারা নিয়মিতভাবে সরকারি দপ্তরের সাথে যোগাযোগ রাখবে ও তাদের দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে। সবশেষে তারা দুর্যোগ কালীন সময়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য এডুকো বাংলাদেশের নিকট অনুরোধ জানান। তারা আরও জানান যে, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারলে এলাকার ক্ষয়ক্ষতি কমে আসবে। তাই এনজিও ও সরকারি দপ্তর কে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!